শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন। এর আগে একই দিন সকালে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দাগনভূঞা থানার এসআই ফরহাদ কালাম সুজন জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামি কামালকে শনিবার সকালে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০০২ সালে চেক প্রতারণার ১১টি মামলা রয়েছে। মামলার পর থেকে কামাল আত্মগোপনে চলে যান। এসব মামলায় আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড ও এক কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেন।
.png)
ওসি নিজাম উদ্দিন জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে কামালকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।