শনিবার রাত ৯টার দিকে সুগন্ধা নদীতে লঞ্চঘাট এলাকায় এ ঘটনায় ঘটে।
আহত শ্রমিকরা হলেন, বরগুনার আমতলী উপজেলার সাইফুল ইসলাম, জাকির মাল, তালতলী উপজেলার হাসান মোল্লা, নিজাম জোমাদ্দার, মাসুম ও নোয়াখালীর হাতিয়া এলাকার রাসেল।
.png)
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারটি মাটিবোঝাই করে একটি ব্রিক ফিল্ডে নিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলারের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে শ্রমিকরা ঠিক করছিল। এ সময় পেছন থেকে একটি তেলবাহী জাহাজে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।