[ দেশজুড়ে ]
চট্টগ্রামে পাহাড়ধসে প্রাণ গেল বাবা-মেয়ের
ফাইল ফটো
চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন এলাকায় পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। রোববার সকালে ঐ এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।
রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত (৭)।
.png)
বায়েজিদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করি।
ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, রোববার সকালে গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!