ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২৭ আগস্ট ২০২৩
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত মো. রাজিব

নোয়াখালীর সদরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মো. রাজিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতারকৃত মো. রাজিব উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের আক্কাস মিয়ার বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে।  

পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।   

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!