রোববার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুর উপজেলায় চারজন, মির্জাপুর উপজেলায় সাতজন, সখীপুর উপজেলায় দুইজন, গোপালপুর উপজেলায় ১২ জন এবং ধনবাড়ী উপজেলায় রয়েছেন আটজন।
তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৫১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩৯১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন রোগী। জেলায় ডেঙ্গুতে মোট পাঁচজন মৃত্যুবরণ করেছেন।
.png)