রোববার দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু অতুষী ওই গ্রামের রতন চন্দ্রের মেয়ে।
ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল অতুষী। এ সময় হঠাৎ পাশে থাকা নর্দমায় পড়ে যায় সে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)