ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ক্যামেরাম্যানের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ২৭ আগস্ট ২০২৩
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ক্যামেরাম্যানের
ইনসেটে রুবেল

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার দোহাজারী পৌরশহরের সাত নম্বর ওয়ার্ডের রায়জোয়ারা ছালে আহমদ খলিফা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাহেদ হোসেন রুবেল জেলার সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া এলাকার বাচা মিয়ার ছেলে। তিনি চন্দনাইশে একটি ভিডিও রেকর্ডিংয়ের দোকানে ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন।

জানা যায়, শনিবার রাতে এক বিয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। পরে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!