ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর কুড়ালের আঘাতে লাশ হলেন স্ত্রী 

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৫, ২৭ আগস্ট ২০২৩
স্বামীর কুড়ালের আঘাতে লাশ হলেন স্ত্রী 
রেশমা বেগম। ছবি: সংগৃহীত

যশোরে শার্শায় স্বামীর কুড়ালের আঘাতে রেশমা বেগম (৩৫) নামে এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৭ আগস্ট) সকালে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আব্দুস ছালাম ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী রেশমা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীরা জানান, স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঝগড়ার পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় পাষণ্ড স্বামী এ ঘটনা ঘটিয়েছেন বলে তারা জানান। পরে এলাকাবাসী বেনাপোল পোর্ট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

Advertisement

বেনাপোল পোর্টথানার ওসি মো. কামাল হোসেন গৃহবধূ রেশমা বেগম খুনের সত্যতা স্বীকার করেন এবং ময়নাতদন্তের জন্য লাশটি যশোর সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছেন বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!