ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোক্তা অধিকারের অভিযানে দেড়শো টাকার ডাব ৭০ টাকা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২৭ আগস্ট ২০২৩
ভোক্তা অধিকারের অভিযানে দেড়শো টাকার ডাব ৭০ টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে হঠাৎ করে অস্থির হয়ে উঠে ডাবের দাম। গত কয়েকদিনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বেড়ে যায় ডাবের দাম। প্রতিটি ডাবের দাম প্রকারভেদে ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়। বিভিন্ন স্থানে গড়ে ওঠা অস্থায়ী ডাবের দোকানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে। তাৎক্ষণিকভাবে ১৫০ টাকা করে বিক্রি হওয়া প্রতিটি ডাব ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি শুরু করে দোকানিরা। 

রোববার (২৭ আগস্ট) দুপুর দেড়টা থেকে দেড়শো টাকার ডাব এখন ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এর আগে দুপর সাড়ে ১২টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটরিং জোরদার করে এবং এ সময় প্রতিটি ডাব ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে ক্রয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাব বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, শহরের চকবাজার, থানা রোডসহ বিভিন্ন স্থানে গড়ে ওঠা অস্থায়ী ডাবের দোকানে অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে ১৫০ টাকা করে বিক্রি হওয়া প্রতিটি ডাব ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি শুরু করে দোকানিরা। এ ছাড়াও শহরের চকবাজারের সাপ্তাহিক হাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রসুনের ক্রয় রশিদ দেখাতে না পাড়ায় ও বেশি দামে রসুন বিক্রির অপরাধে দুজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়।

Advertisement

এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে জেলা স্যানিটারি ইন্সপেক্টার বজলুর রশিদ, বাজার বণিক সমিতির প্রতিনিধি ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!