ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুমেক হাসপাতালে দালাল চক্রের ১১ সদস্যের জেল-জরিমানা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ২৭ আগস্ট ২০২৩
খুমেক হাসপাতালে দালাল চক্রের ১১ সদস্যের জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে দালাল চক্রের ১১ সদস্যকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

১৫ দিনের জেল ও এক হাজার জারিমানার দণ্ডপ্রাপ্তরা হলেন জ্যোতির্ময় শীল (২৮) ও লিটন মণ্ডল (৩২)। বাকি ৯ জন হলেন মো. শিফাজুর রহমান, মো. রিয়াজুল ইসলাম, ফিরোজা খাতুন, ফারুক হোসেন, ওসমান শেখ, রিয়া বেগম, আরাফাত আকুঞ্জি, আব্দুল্লাহ আল মামুন ও গোলম রাব্বারনী।

এর আগে রোববার সকাল থেকে দালাল চক্রের সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬। এ সময় হাসপাতালের অভ্যন্তরের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বাইরের বেসরকারি ক্লিনিক থেকে দালাল সন্দেহে অনেককে ধরে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো করে। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের জিজ্ঞাসাবাদ করে ১১ জনকে আইনের আওতায় এনে কারাদণ্ড ও অর্থদণ্ড করেন। আর বাকিদের ছেড়ে দেওয়া হয়।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দুইকর্মী জ্যোতির্ময় শীল ও লিটন মণ্ডলকে ১৫ দিনের জেল ও এক হাজার জারিমানা করা হয়েছে। এছাড়া বাকি ৯ জন নির্ধারিত সময় শেষ হওয়ার পরও হাসপাতালে ডিউটি করার অপরাধে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অন্যান্যদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, সাধারণ রোগীদের কথা মাথায় রেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো দালাল মুক্ত করতে চাই। এর জন্য আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!