ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৭ আগস্ট ২০২৩
ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
জেলা ও দায়রা জজ আদালত। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে মাদক মামলায় মো. আবদুস সবুর মণ্ডল (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো. বেলায়েত হোসেন।

দণ্ডপ্রাপ্ত সবুর মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার আবু বক্কর মণ্ডলের ছেলে। এ রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। এ মামলায় সাতক্ষীরার বালিয়াডাঙ্গা এলাকার মোহাম্মদ গাজী (৩৪) নামে অপর এক আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। 

Advertisement

রাষ্ট্রপক্ষের কৌশলী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মুস্তাফিজুর রহমান মনু জানান, ২০১৬ সালের ২৮ জানুয়ারি ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল ঝালকাঠি শহরতলীর গাবখান টোল প্লাজায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে আসামি মো. আবদুস সবুর মণ্ডলসহ দুজনকে একটি মহেন্দ্র পিকআপ গাড়িসহ আটক করে। পরে পিকআপ গাড়ির ইঞ্জিনের সঙ্গে বিশেষ কৌশলে আটকানো অবস্থায় ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ওইদিন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই মুহাম্মাদ আবু খায়ের বাদী হয়ে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই নজরুল ইসলাম আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালতের বিচারক এ রায় প্রদান করেন। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!