ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালায় পড়ে নিখোঁজ: ১৭ ঘণ্টা পর মিলল ছোট্ট আরাফাতের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ২৮ আগস্ট ২০২৩
নালায় পড়ে নিখোঁজ: ১৭ ঘণ্টা পর মিলল ছোট্ট আরাফাতের মরদেহ
ইয়াছিন আরাফাত

চট্টগ্রামে শহরে নালায় পড়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর ইয়াছিন আরাফাত নামে ১৮ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়ছে। 

সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে নালায় নিখোঁজ হয় শিশুটি। শিশু ইয়াছিন আরাফাত নগরীর রঙ্গীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানান, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে নালায় পড়ে যায় শিশু ইয়াছিন আরাফাত। ১৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম জানান,  নালায় পড়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি কীভাবে ড্রেনের কাছে গেল সেটি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!