রোববার দুপুরে নগরীর ভাটিকাশর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কপোরেশনের (মসিক) সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, দিন দিন সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মশক নিধন অভিযানে নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ সময় ভবনের মালিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, নগর কর্তৃপক্ষের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি এডাল্টিসাইড ও লার্ভিসাইড ওষুধ প্রয়োগ করা হচ্ছে। সেইসঙ্গে নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ করে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নিয়মিতভাবে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।
অভিযানে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।