[ দেশজুড়ে ]
ফেনীর শিবির নেতা ঢাকায় গ্রেফতার
গ্রেফতারকৃত শিবির নেতা তারেক মাহমুদ
ফেনী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে ফেনীর আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদকে দাগনভূঞা থানা পুলিশের একটি দল রোববার রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা থেকে গ্রেফতার করে। তারেকের বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ২৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মামলাগুলোর বেশির ভাগই নাশকতা ও গাড়ি ভাঙচুরের। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের রিয়াজুল হকের ছেলে।
দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন বলেন, তারেক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। রোববার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠোনার নির্দেশ দেয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!