রোববার রাতে উপজেলার বেলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার সাগর দত্তকাটি গ্রামের কানাই মোল্লার ছেলে। তিনি বেলকাটি গ্রামে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।
এলাকাবাসী জানায়, বেলকাটি গ্রামের তবিবুর রহমানের ক্ষেতে রোববার রাতে আব্দুল জলিল পেঁপে চুরি করতে যায়। এ সময় তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে। তার পাশে একটি টর্চ লাইট, ১০ থেকে ১২ কেজি পেঁপে ভর্তি একটি বস্তা ও কয়েকটি পেঁপে পড়ে থাকতে দেখা যায়।
.png)
স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম বুলু বলেন, আব্দুল জলিল এক গাছ থেকে পেঁপে চুরি করে অন্য গাছে উঠে পেঁপে পাড়ার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে।
কেশবপুর থানার ওসি মফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল জলিলের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।