ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বদলগাছীতে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও, সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২৮ আগস্ট ২০২৩
বদলগাছীতে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও, সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত কমিটির প্রধান ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেছেন।

এ কমিটির আরো দুই সদস্য হলেন, উপজেলা অ্যাকাডেমিক সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সুপারভাইজার অঞ্জন কুমার কুন্ডু ও বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠন কুমার।

এ ঘটনায় তদন্ত কমিটি গত ১২ জুলাই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের বক্তব্য নেন। তাদের বক্তব্য; তারা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অফিস কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের কথা জানিয়ে ওই দুই শিক্ষকের বিচার দাবি করা হয়। গত ২৮ জুলাই সহকারী শিক্ষিকা ও ৫ আগস্ট প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে তাদের বক্তব্য দিয়ে আসেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা হয়েছে বলে তারা দাবি করেন। তদন্ত কমিটি সংশ্লিষ্ট সবার দেওয়া তথ্য প্রমাণাদি দেড়মাস সময় নিয়ে যাচাই-বাছাই শেষে ভিডিওর সত্যতা আছে বলে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

Advertisement

তদন্ত কমিটির প্রধান ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও একই স্কুলের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ উঠে। পরবর্তীতে ফেসবুকে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। তদন্তে ভিডিওর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন গত ২৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

বদলাগছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, যেহেতু শিক্ষা অফিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত পাওয়ার পর পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, উপজেলার ‘বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও একই স্কুলের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অফিস কক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠে। এমন কিছু ভিডিও ৪ জুলাই থেকে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ৬ জুলাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়। শিক্ষক আবু সাদাত শামীম আহমেদের একের পর এক অনৈতিক কাণ্ডে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তার নারী কেলেঙ্কারির ঘটনায় ফুঁসে উঠে এলাকাবাসী। শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বদলগাছী
লিংক সফলভাবে কপি হয়েছে!