ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘বিয়ের প্রস্তাব’ দিয়ে শিক্ষিকাকে কয়েক দফায় ধর্ষণ করেন আনোয়ার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ২৮ আগস্ট ২০২৩
‘বিয়ের প্রস্তাব’ দিয়ে শিক্ষিকাকে কয়েক দফায় ধর্ষণ করেন আনোয়ার
করিমগঞ্জ থানা -ফাইল ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক খণ্ডকালীন শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে মো. আনোয়ার হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে সোমবার করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মো. আনোয়ার হোসেন করিমগঞ্জ উপজেলার গুজা‌দিয়া ইউনিয়নের বৈরা‌টিয়াপাড়া গ্রামের আব্দুস সোবানের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, স্কুলে যাওয়া-আসার পথে ওই শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দি‌তেন আনোয়ার হোসেন। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে কয়েক দফা ধর্ষণ করেন আনোয়ার। সবশেষ গত ৪ আগস্ট পাশের গ্রামের একটি বাড়িতে নিয়ে আবারও ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে সোমবার করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

Advertisement

করিমগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম সি‌দ্দিকী জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!