ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ২৪৭

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২৯ আগস্ট ২০২৩
বরিশালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ২৪৭
ফাইল ফটো

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে ৪০ জনের মৃত্যু হলো।

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ২৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের গৌরনদী উপজেলার শাহনাজ ও ভোলার লালমোহন উপজেলার ফরিদা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শাহ আলম স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।  

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৪৭ জন ডেঙ্গুরোগীর মধ্যে সব থেকে বেশি ৪২ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২১ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ১৯৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে আরো ৩৫ জন, পটুয়াখালীতে ৩২ জন, ভোলায় ২৭ জন, পিরোজপুরে ৪১, বরগুনায় ৩৭ ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!