[ দেশজুড়ে ]
নাটোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো
নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত শাহীন হোসেন গুরুদাসপুর উপজেলার মশিন্দা পূর্ব চরপাড়া এলাকার বাসিন্দা। নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহে ২০১৮ সালের ২০ এপ্রিল শাহীন হোসেন তার স্ত্রী তইফুল বেগমকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই জামাল হোসেন ঐদিন গুরুদাসপুর থানায় শাহীন হোসেনকে অভিযুক্ত করে মামলা করেন। পুলিশ এ ঘটনায় জামালকে অভিযুক্ত করে আদলতে অভিযোগপত্র জমা দেন। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!