[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে জাল টাকা ও গাঁজাসহ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে জাল টাকা ও গাঁজাসহ ভানু বেগম নামে এক নারীকে গ্রেফতার করছে পুলিশ। সোমবার রাতে ওই নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউপির গঙ্গাপ্রসাদপুর গ্রামের ইমান আলী শেখের স্ত্রী।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মিজানপুর ইউপির গঙ্গাপ্রসাদপুরে আসামি ভানু বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভানু বেগমের ওয়ালসেড টিনের বসত ঘর থেকে এক কেজি গাঁজা, ৭০ হাজার জাল টাকা ও গাঁজা বিক্রির ২ লাখ ২১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
.png)
আসামি ভানু বেগমের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!