ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাম ৬০ টাকা, মুহূর্তেই ১০০ ডাব কিনল জনতা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫, ৩০ আগস্ট ২০২৩
দাম ৬০ টাকা, মুহূর্তেই ১০০ ডাব কিনল জনতা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের বড় স্টেশন পর্যটন এলাকায় অতিরিক্ত মূল্যে ডাব বিক্রি করায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় দুই ডাব বিক্রেতা সঠিক মূল্যে ডাব বিক্রি করতে রাজি হওয়ায় উপস্থিত ক্রেতারা তাদের ১০০ ডাব ক্রয় করে নেয়। বাকি ৩ ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, বিকেলে সদরের মোলহেড, বাসস্ট্যান্ড, কোর্ট প্রাঙ্গণ, চেয়ারম্যান ঘাট, কালীবাড়ি, জোড় পুকুরপাড় ও হাসপাতালের সামনে বাজার তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডাব বিক্রেতাদের সর্বনিম্ন ৯০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত ডাব বিক্রি করতে দেখা গেছে। ডাবের ক্রয়মূল্য একজন এক রেট বলে এবং ক্রয় ভাউচার দেখাতে পারেননি কেউ।

Advertisement

তিনি জানান, অযৌক্তিক, অন্যায্য ও অতিরিক্ত দামে ডাব বিক্রি এবং ক্রয় ভাউচার দেখাতে না পারায় শহরের বড় স্টেশনে চাঁদ মিয়ার ডাবের দোকানকে ৩ হাজার টাকা, বাচ্চু মাঝির ডাবের দোকানকে ৩ হাজার টাকা এবং জোড়পুকুরপাড়ের চান্দু মিয়ার ডাবের দোকানকে ৩ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মোলহেডে দুজন ডাব বিক্রেতা ৬০ টাকা করে ডাব বিক্রি করতে রাজি হলে উপস্থিত জনতা প্রায় ১০০টি ডাব তাৎক্ষণিকভাবে ৬০ টাকা করে কিনে নেয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!