ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেলে যাওয়া ব্যাগে মিলল কোটি টাকার সোনার বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ৩০ আগস্ট ২০২৩
ফেলে যাওয়া ব্যাগে মিলল কোটি টাকার সোনার বার
ছবি: সংগৃহীত

সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একটি ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা।

বুধবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত পিলার ২৩/৮ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রাম থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন।

Advertisement

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বিজিবি সদস্যরা বাখের আলী গ্রামে ওত পেতে বসে থাকেন। এ সময় একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে আসতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি সোনার বারসহ ব্যাগটি ফেলে সেখানে থাকা কাশবনে পালিয়ে যান চোরাকারবারীরা। 

ওই এলাকা চরাঞ্চল হওয়ায় ঘন কাশবনে বেষ্টিত। এছাড়া বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চলই প্লাবিত। যে কারণে চোরাকারবারিকে ধাওয়া করার পর তিনি হাতের ব্যাগটি ফেলে ঘন কাশবনের মধ্যে লুকিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সোনার বার
লিংক সফলভাবে কপি হয়েছে!