[ দেশজুড়ে ]
রংপুরে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ কয়েদির মৃত্যু
ফাইল ছবি
রংপুর কেন্দ্রীয় কারাগারে হায়দার আলী নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান।
তিনি জানান, রংপুর নগরীর আলমনগর এলাকার হায়দার আলী বিচারাধীন একটি মাদক মামলায় গত ২৬ আগস্ট কারাগারে আসেন। কারাগারে অবস্থানের শুরু থেকে হায়দার আলী অসুস্থ ছিলেন। বুধবার সকালে বেশি অসুস্থতা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলী মারা যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!