বৃহস্পতিবার সকালে পৌর শহরের কালু হাজী সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জাবেদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ইউনুস গ্রামীণ বাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা ও পৌর শহরের সমসেরাবাদ এলাকার আবদুর রশিদ মোল্লার ছেলে। আটককৃত জাবেদ একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
.png)
পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাতে বাসা থেকে মোটরসাইকেলে করে বেরিয়ে নিখোঁজ হন ইউনুস। নিখোঁজের পরদিন তার স্ত্রী সুলতানা জামান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই অভিযোগের সূত্র ধরে জাবেদ হোসেনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের কালু হাজী সড়কের পাশে তার নিজ দোকানে পিছনে ইউনুসের মরদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন জানান, ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে ইউনুসকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। এরপর তার মোটরসাইকেল ও মোবাইল পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।