ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজারে কুড়িয়ে পেলেন আইফোন, মালিককে না পেয়ে থানায় দিলেন ভিক্ষুক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ৩১ আগস্ট ২০২৩
বাজারে কুড়িয়ে পেলেন আইফোন, মালিককে না পেয়ে থানায় দিলেন ভিক্ষুক
ভিক্ষুক আব্দুস সোবহান

কুড়িয়ে পাওয়া আইফোন কোম্পানির একটি মোবাইল থানায় জমা দিয়ে সততার পরিচয় দিলেন মো. আব্দুস সোবহান নামের এক প্রতিবন্ধী ভিক্ষুক। বৃহস্পতিবার সকালে থানায় সেই মোবাইলটি জমা দেন তিনি।

এর আগে, চুয়াডাঙ্গার জীবননগর বাজারে মোবাইলটি কুড়িয়ে পান তিনি। ভিক্ষুকের এমন ঘটনায় প্রশংসা করেছেন জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান।

ভিক্ষুক আব্দুস সোবহান জানান, জীবননগর বাজারে ঘুরে ঘুরে ভিক্ষা করেন তিনি। সকালে বাজারে রাস্তার পাশে একটি আইফোন কোম্পানির মোবাইল কুড়িয়ে পান। এই মোবাইলটি কার খোঁজ না পেয়ে তিনি জীবননগর থানায় সেটি জমা দেন।

Advertisement

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, সকালে এক প্রতিবন্ধী ভিক্ষুক বাজারে একটি আইফোন কোম্পানির মোবাইল কুড়িয়ে পান এবং প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে থানায় জমা দিয়েছেন। এ মোবাইলের প্রকৃত মালিককে খুঁজে তার নিকট হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!