ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় মৌসু‌মের সর্ব‌চ্চো বৃষ্টিপাত

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১৮:২৯, ২৫ আগস্ট ২০২৩
চুয়াডাঙ্গায় মৌসু‌মের সর্ব‌চ্চো বৃষ্টিপাত
ফাইল ফটো

চুয়াডাঙ্গায় ভারী বর্ষণ শুরু হ‌য়ে‌ছে। শুক্রবার মৌসু‌মের সর্ব‌চ্চো ৮১ মি‌লি‌মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার রাত থে‌কে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গায় মৌসু‌মের এ বৃষ্টিপাত ‌রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গে‌ছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা আঞ্চ‌লিক আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রা‌কিবুল হাসান জানান, ৮১ মি‌লি‌মিটার বৃ‌ষ্টির ম‌ধ্যে বৃহস্পতিবার রা‌তে হয় ১৯ মিলিমিটার। আর বা‌কি ৬২ মিলিমিটার বৃষ্টি শুক্রবার সকাল ৭টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত সম‌য়ে হ‌য়ে‌ছে। আগামী শনিবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলেও জানান তি‌নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!