ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮, ২০ আগস্ট ২০২৩
বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ফটো

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশে বিভিন্ন স্থানে প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বৃষ্টিপাত নিয়ে নতুন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টায় থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Advertisement

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর ছত্রিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টিপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!