[ দেশজুড়ে ]
ঈশ্বরদীতে বৃদ্ধের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
পাবনার ঈশ্বরদী উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে আলমগীর নামে এক অটোরিকশা চালক ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখতে পান অজ্ঞাত অসুস্থ এক ব্যক্তির মাথায় কয়েকজন মিলে পানি দিচ্ছেন। পরে স্থানীয়রা ঐ অসুস্থ ব্যক্তিকে তার অটোরিকশায় তুলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর অজ্ঞাত ঐ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, অজ্ঞাত ঐ ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!