ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রমিকদের সিগারেটের আগুনে পুড়ল গুদাম

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৩
শ্রমিকদের সিগারেটের আগুনে পুড়ল গুদাম
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া বাজারের পল্লীসেবা বাসস্ট্যান্ড এলাকায় আগুনে পুড়ে গেছে ২০ লাখ টাকার মালপত্রসহ স্থাপনা। 

শুক্রবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুর রহমান জানান, শ্রমিকদের সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাট, ফল ও স্টিলের সামগ্রী পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

Advertisement

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ হোসেন জানান, গুদামে আগুন লেগে তার অন্তত ১০ লাখ টাকার পাট ও নানা রকমের ফল পুড়ে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মন্তোষ রাজবংশীর ৮ লাখ টাকার স্টিল সামগ্রী পুড়ে ছাই হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!