[ দেশজুড়ে ]
কালিন্দী নদীতে ডুবে জেলের মৃত্যু
ফাইল ফটো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নদীতে মাছ ধরার সময় পানিতে ডুবে আলী হাসান নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে কালিন্দী নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে নৌকা উল্টে পানিতে ডুবে যান হাসান। মৃত আলী হাসান শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামে রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, সকালে আলী হাসান চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে কালিন্দী নদীতে মাছ ধরতে যান। এ সময় তীব্র স্রোতে নৌকা উল্টে তিনি পানিতে ডুবে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। অপর জেলে হাসানের চাচাতো ভাই সাঁতার কেটে কিনারায় উঠতে সক্ষম হন।
.png)
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!