ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে ৮৯ বস্তা চিনিসহ গ্রেফতার ২

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ১ সেপ্টেম্বর ২০২৩
শেরপুরে ৮৯ বস্তা চিনিসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলা উপজেলায় ভারতীয় ৮৯ বস্তা চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৪ এর ময়মনসিংহের সদস্যরা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।  

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দার হাবিব।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জড়িফাপাড়া এলাকার শাহাবদ্দিনের পুত্র আনিছুজ্জামান (৪০) ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা এলাকার সুরুজ আলীর পুত্র সিরাজুল ইসলাম (৩৯)।

Advertisement

নকলা থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আনিছুজ্জামান পিকআপযোগে নেত্রকোণা থেকে চোরাই পথে আনা ৮৯ বস্তা ভারতীয় চিনি (যার ওজন ৪ হাজার ২৩৫ কেজি) শেরপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ময়মনসিংহের একটি আভিযানিক দল উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনিবোঝাই পিকআপটি আটক করে। এ সময় পিকআপচালক সিরাজুলসহ চিনি ব্যবসায়ী আনিছুজ্জামানকে গ্রেফতার করে নকলা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দার হাবিব বলেন, চোরাই পথে আনা প্রায় ৫ লাখ ৫০ হাজার ৬১৫ টাকার ৮৯ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা জব্দকৃত চিনি ও পিকআপের চালকসহ ২ জনকে থানায় সোপর্দ করে। এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!