অভিযুক্ত রিপন একই এলাকার রহিম মিয়ার ছেলে।
নিহত হামিদ মিয়ার মেয়ে হামিদা বেগম জানান, স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাবা আমার বাড়িতে আসলেই ওত পেতে থাকা রিপন মিয়া ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে বাবার ওপর আক্রমণ করেন। অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিপন হত্যা করে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে পীরগাছা থানায় সোপর্দ করে।
.png)
পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।