[ দেশজুড়ে ]
মাত্র ৭ মাসেই পবিত্র কোরআনের হাফেজ মাহিদুর
১১ বছরের মাহিদুর রহমান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিসিক্ষত্র গ্রামের আনিছুর রহমানের ১১ বছরের ছেলে মাহিদুর রহমান। মাত্র ৭ মাসেই পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে সে।
কোরআনে হাফেজ সম্পন্নকারী মাহিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জের নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী।
নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান বলেন, গত বছরে মাহিদুর আমাদের মাদরাসায় ভর্তি হয়। মাহিদুর আমাদের আন্তরিকতায় একজন ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে উঠে। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে মাহিদুর।
.png)
নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদরাসার দাতা সদস্য আনসার আলী জানান, মাহিদুর ৭ মাসে কোরআনের হাফেজ হয়েছে এটি আমাদের সবার গর্ব। শুক্রবার দুপুরে ৭ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কোরআন
লিংক সফলভাবে কপি হয়েছে!