[ দেশজুড়ে ]
করোনাযোদ্ধা ডা. সুজাউদ্দৌলা রুবেল আর নেই
ফাইল ফটো
করোনাকালের চাঁদপুরের একমাত্র চিকিৎসক ডা. সুজাউদ্দৌলা রুবেল মারা গেছেন। শনিবার বেলা পৌনে ৩টার দিকে জেলা শহরের ফেমাস স্পেশালাইজড (প্রা.) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. সুজাউদ্দৌলা রুবেল ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক মেডিলেক অফিসার (আরএমও) ও চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।
জানা গেছে, ডা. সুজাউদ্দৌলা রুবেল বরিশালের সন্তান হলেও সেবা ও আন্তরিকতা দিয়ে তিনি চাঁদপুরবাসী হয়ে উঠেছিলেন। তিনি দীর্ঘদিন চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঐ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা বিষয়ক ফোকালপার্সন ছিলেন। গত কয়েক মাস পূর্বে তিনি চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই পদে ছিলেন।
.png)
তার স্ত্রী ডা. সাজেদা বেগম পলিন করোনাকালের আরেক মানবিক চিকিৎসক। তিনি বর্তমানে নড়াইল জেলার সিভিল সার্জন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!