রোববার কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাতে ওই ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মানুষের সহযোগিতায় মসজিদটি পরিচালিত হয়। প্রচণ্ড গরমে মুসল্লিদের সামান্য আরামের জন্য সকলের সহযোগিতায় চুরি হওয়া সিলিং ফ্যান লাগানো হয়েছিল।
.png)
ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার জানান, শনিবার রাতে মসজিদের তালা ভেঙে এসব ফ্যান চুরি করে নিয়ে গেছে। বিষয়টি দুঃখজনক ও আতঙ্কের। চুরির ঘটনাটি থানায় জানানো হয়েছে।