[ দেশজুড়ে ]
নদ থেকে মাদকাসক্ত তরুণের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরে নদ থেকে শুকুর আলী এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মরদেহটি শহরের কালী মন্দিরের পেছনে ভৈরব নদ থেকে উদ্ধার করা হয়।
নিহত শুকুর আলী সদর উপজেলার শেখহাটি বাবলা তলার সিদ্দিক হোসেনের ছেলে।
তার বাবা সিদ্দিক হোসেন জানান, শুকুর আলী শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি এইচএমএম রোডে হকারি করে টুথ ব্রাশ বিক্রি করতেন।
.png)
যশোরের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে শুকুরের বাবা মরদেহটি শনাক্ত করেন। তার নামে থানায় একটি নাশকতাসহ তিনটি মামলা রয়েছে। তিনি মাদকসেবি ছিলেন বলে জানান তার বাবা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!