ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর )প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৩
৮ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
র‌্যাবের হাতে গ্রেফতার সাজু আহম্মেদ।  ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাঞ্চল্যকর কলেজছাত্র রাজ্জাক হত্যা মামলায় ৮ বছর আত্মগোপনে থাকা অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাজু আহম্মেদকে গ্রেফতার করেছে র‌্যাব -১৪। 

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর দুপুরে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক (২০) একজন কলেজ পড়ুয়াছাত্র। সে শেরপুর জেলার সদর উপজেলার যোগনীমুড়া গ্রামের সোহরাব আলীর ছোট ছেলে। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সকালে রাজ্জাক ও তার সহপাঠিরা মিলে নালিতাবাড়ী উপজেলার বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্কে বেড়াতে যান। একই দিন বিকেলে র্দুবৃত্তরা মিলে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাই এর উদ্দেশ্যে তাদের ওপর অতর্কিত আক্রমণ করে ভিকটিম আব্দুর রাজ্জাকের বুকে ও পেটে ধরালো চাকু দিয়ে আঘাত করে। আঘাতের ফলে ভিকটিম রাজ্জাক ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। 

Advertisement

ঘটনাস্থলে অন্যান্য সহপাঠিরা ডাকচিৎকার করলে আসামিরা পালিয়ে যায়। এ সময় তাদের ডাকচিৎকারে ঘটনাস্থলে স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে প্রেরণ করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন ভিকটিমের বাবা ও থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে মৃত অবস্থায় পেয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য ভিকটেমের লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অজ্ঞাত নামা ৭-৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৮ সালের ১ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আসামি সাজু আহম্মেদ ওরফে খোকনকে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অনাদায়ে আরো ৪  মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ঘটনার পর থেকেই আসামি সাজু আহম্মেদ ৮ বছর দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে র‌্যাব- ১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল রোববার সকালে গাজীপুর জেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। পরে আসামি সাজু আহম্মেদকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!