মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি স্বর্ণবালী আদালতে উপস্থিত ছিলেন। তিনি নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চন্দন কুমার।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। এ ঘটনায় একই দিন আব্দুস ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর আসামি স্বর্ণবালী গ্রেফতার হলে তিনি একাই তাকে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট স্বর্ণবালীর নামে আদালতে অভিযোগপত্র জমা দেন নকলা থানার সেই সময়ের এসআই তারিকুল ইসলাম।
এ মামলায় ১১ জনের সাক্ষ্য নেয়ার পর অপরাধ প্রমাণ হওয়ায় আজ এ রায় দেন আদালত।