ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গহীন পাহাড়ে মিলল মৃত হাতি 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৩
গহীন পাহাড়ে মিলল মৃত হাতি 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার গহীন পাহাড়ের জলাধার থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার সকালে খবর পেয়ে মৃত হাতিটি উদ্ধার করা হয়। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান, গহীন পাহাড়ে মৃত হাতিটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতিটি উদ্ধার করা হয়। পরে বনবিভাগের মেডিকেল টিম ও এলিফ্যান্ট রেসপন্স টিম হাতিটির ময়নাতদন্ত করেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত হাতিটি মাটি চাপা দেওয়া হয়। পরীক্ষার রিপোর্ট পেলেই হাতির মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!