মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগ, কারণ দর্শানো নোটিশ
রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্স ও স্টোর কিপারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (৩ সেপ্টম্বর) দুপুরে অভিযুক্তদের এ নোটিশ করেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম। অভিযুক্তরা হলেন- স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ (নার্স) শাহিনুর বেগম ও স্টোর কিপার মোবারক হোসেন।
জানা গেছে, রোরবার সকালে খিচুনী সমস্যা নিয়ে রাজিয়া খাতুন ও গিয়াস কামাল বাবু বুকে ব্যথা নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকালে তাদের স্যালাইন দেওয়া হয়। এরপর রোগীর শরীরের একপাশে ব্যথা শুরু হয়। এতে রোগীর লোকজন পুশকৃত স্যালাইন চেক করতে গেলে তা মেয়াদোত্তীর্ণ দেখতে পান। পরে রোগীর লোকজনসহ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভুঁইয়াকে জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিমকে অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের কারণ দর্শানো নোটিশ দেন।
.png)
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম বলেন, অভিযুক্তদের শোকজ করা হয়েছে।