[ দেশজুড়ে ]
ট্রাক্টরের ধাক্কায় মাদরাসা শিক্ষকসহ নিহত ২
ফাইল ফটো
কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদরাসার শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে করিমগঞ্জ কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান হাশেম ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তিনি চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক। আর সম্রাট মিয়া তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!