ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বেচ্ছাশ্রমে ৩০০ ফুট দৈর্ঘ্য সাঁকো নির্মাণ

আতিকুর রহমান, ঝালকাঠি
প্রকাশিত: ১৬:৫১, ৪ সেপ্টেম্বর ২০২৩
স্বেচ্ছাশ্রমে ৩০০ ফুট দৈর্ঘ্য সাঁকো নির্মাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

স্বেচ্ছাশ্রমে বাঁশের খুঁটি ও কাঠের পাটাতন দিয়ে ৩০০ ফুট দৈর্ঘ্য সাঁকো নির্মাণ করেছেন এলাকাবাসী। আর্থিক যোগান এসেছে এলাকাবাসীর চাঁদা ও চেয়ারম্যানের অনুদানে।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) সাঁকোটি উদ্বোধন করে এলাকাবাসীর যাতায়াতের পথ সুগম করে দেন ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন। এটি দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কাঠের সাঁকো বলে দাবি চেয়ারম্যানের। 

ইউপি চেয়ারম্যান বলেন, কাঠালিয়া উপজেলা শৌলজালিয়া ইউপির তালগাছিয়া-সোনারবাংলা ব্রিজ নির্মাণে ধীরগতির কারণে এলাকাবাসীর চলাচলে উপযুক্ত কোনো ব্যবস্থা ছিলো না। এলাকাবাসীর সঙ্গে স্থানীয় ইউপি সদস্যদের নিয়ে আলোচনা করে বাঁশ ও কাঠের সাঁকো নির্মাণের উদ্যোগ নেয়া নেই। সবাই উদ্যোগে সাড়া দিয়ে আর্থিক সহযোগিতার জন্য কাজ শুরু করেন। এলাকাবাসীর কাছ থেকে নেয়া সহযোগিতা ও বাকি ঘাটতিটা পূরণ করেছি। এরপর থেকে শুরু হয় বাঁশ ও কাঠ সংগ্রহের কাজ। অবশেষে সেই বাঁশ ও কাঠ দিয়ে ৩০০ ফুট সাঁকো নির্মাণের কাজ শুরু করা হয়। বেশ কয়েকদিনের মধ্যেই ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হয়। ২৯ আগস্ট সাঁকোটি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

Advertisement

উদ্বোধন অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন তালগাছিয়া দরবার শরীফের পীর হাফেজ মাওলানা মুফতি মো. নুরুল্লাহ আশ্রাফী। 

ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন বলেন, সাঁকো নির্মাণে ফায়সালসহ যে সব যুবকরা অংশগ্রহণ করেছেন এবং যারা অর্থিক, মানসিকসহ সকল প্রকার সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

সাঁকো নির্মাণে যেন ঈদের আনন্দ। সবার মুখে হাসি ফুটেছে। এবার নিয়ে দ্বিতীয়বার সাঁকো নির্মাণ করা হলো। মূল ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান চেয়ারম্যান রিপন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!