ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ৪ সেপ্টেম্বর ২০২৩
নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বড়াল রেলব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেলব্রিজ দিয়ে তিনি এক পাশ থেকে অপর পাশে যেতে গেলে হঠাৎ উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। একপর্যায়ে ঐ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজের স্প্যানের ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ যুবকের।

বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!