[ দেশজুড়ে ]
ট্রেনযোগে ঢাকায় ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন ইতি
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় ট্রেন থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ ইতি বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার দুপুরে বোনারপাড়া-সান্তাহার রেললাইনের বগুড়া রেলস্টেশনের ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে।
ইতি বেগম রংপুর জেলার গংগাচড়া সদর উপজেলার ইদু মন্ডলের মেয়ে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, সোমবার সকালে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বেলা দেড়টার দিকে বগুড়া রেলস্টেশনে পৌঁছায়। এ সময় রেল পুলিশ ট্রেনের বগিতে তল্লাশি চালায়। তল্লাশির সময় ‘ঘ’ বগিতে যাত্রীবেশে বসে থাকা ইতি নামে ঐ যাত্রীর হেফাজতে থাকা একটি ব্রিফকেসে ১০০ বোতল ফেনসিডিল পায় পুলিশ।
.png)
গ্রেফতার ইতেকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এই মাদকগুলো ঢাকা নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তাকে আসামি করে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!