ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে গোসলে নেমে ডুবে মরল নানি-নাতি

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৩
পুকুরে গোসলে নেমে ডুবে মরল নানি-নাতি
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে নানি মোসা. হিঙ্গুল বেগম (৬৫) ও নাতি জিহাদ হাসানের (৭) মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে গোসলে নেমে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাতাসী গ্রামের মৃত সরোয়ার খাঁনের স্ত্রী মোসা. হিঙ্গুল বেগম ও তার নাতি লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে জিহাদ হাসান বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ নানি ও নাতি পুকুরে ডুবে যায়। স্থানীয়রা নানি-নাতির মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, ঘটনাটি শোনার পর এলাকায় পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!