বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের চাকমার কাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু মেহেরান কবির ঐ গ্রামের রবিউল হাসানের ছেলে।
মৃতের চাচা হামিদুল হাসান শিমুল জানান, ঘরের বারান্দার সামনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য বালতি রাখা হয়। পানি ভর্তি ঐ বালতি নিয়ে শিশুটি খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি পানিভর্তি বালতিতে পড়ে যায়।
.png)
কিছুক্ষণ পরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বৃষ্টির পানিভর্তি বালতির ভেতরে শিশুটিকে দেখতে পান তারা। শিশুকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইসমাঈল নোমান জানান, বাড়ির আঙিনায় বৃষ্টির পানিভর্তি বালতিতে ডুবে শিশুটি মারা যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।