[ দেশজুড়ে ]
পুকুরের পাশে খেলার সময় পানিতে ডুবে মরল ভাই-বোন
ফাইল ছবি
নেত্রকোণার আটপাড়ায় পুকুরে ডুবে ইরফান (৬) ও খাদিজা (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। বুধবার সকালে তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিঁধ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হুমায়ূন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে বাড়ির পুকুরের পাশে খেলা করছিল ইরফান ও খাদিজা। একপর্যায়ে দু’জনেই পানিতে পড়ে ডুবে যায়। সকাল ৯টার দিকে তাদের পুকুরে ভাসতে দেখে ইরফানের মা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ, ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা দেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুকুরে ডুবে মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!