গ্রেফতার ফয়সাল কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার বাসিন্দা।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাইশপাড়ী পাহাড়ের পাদদেশ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি জোবাইর সৈয়দ।
.png)
তিনি বলেন, অপহৃত বন বিভাগের তিন প্রহরীকে দুপুরে উদ্ধারের পর অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত শুক্রবার পাহাড়ে সংঘবদ্ধ অপহরণ চক্রের সন্ত্রাসীরা বন প্রহরীদের অপহরণ করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে জনপ্রতি ২০ লাখ করে ৬০ লাখ টাকা দাবি করা হয়েছিল। পরে টাকার পরিমাণ কমিয়ে জনপ্রতি ১০ লাখ টাকা করে দাবি করেন সন্ত্রাসীরা।
গ্রেফতার অপহরণকারী এবং এই দলের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।