সোমবার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির একটি অভিযানিক দল এসব হেরোইন জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, বাস থেকে হেরোইনভর্তি ব্যাগ উদ্ধার করা হলেও এর মালিককে শনাক্ত করা যায়নি। কৌশলে পালিয়ে গেছেন এসব হেরোইনের মালিক। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা।
.png)
তিনি আরো জানান, কয়েকদিন আগেও একই কায়দায় কক্সবাজারে হেরোইন পাচারের সময় বাস তল্লাশি চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল।