[ দেশজুড়ে ]
সলঙ্গায় ৯ জুয়াড়িসহ গ্রেফতার ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৯ জুয়াড়িসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে হাটিকুমরুল এলাকার ময়নামতি আবাসিক হোটেল ও স্থানীয় আজাহার আলীর বাড়ির পাশের বাঁশ বাগানের ভেতরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার জুয়ারিরা হলেন- হাটিকুমরুল বাগিচাপাড়া গ্রামের সাগর মণ্ডল, শাহীন মণ্ডল, নাসির শেখ, পশ্চিম মধুরাপুর গ্রামের নাসির উদ্দিন, চুনিয়াখাড়া গ্রামের সাব্বির ইসলাম, মুরাদপুর গ্রামের আশরাফ আলী, সলঙ্গা গ্রামের নূরনবী, সজিব সরকার ও বেতুয়া গ্রামের আব্দুল মালেক। এছাড়া মাদক মামলার দু’জন, মোবাইল চুরি মামলার দু’জন এবং ওয়ারেন্টভুক্ত দু’জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
ওসি এনামুল হক জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঐ এলাকার বিভিন্নস্থানে জুয়া খেলে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ি, মাদকসহ দু’জন, চুরি মামলার দু’জন এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!